কুমিল্লা-৯ সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকাল ৪টায় কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালামের পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন তারা।
মানববন্ধনে অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুর্নবহালের দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মশু, টি আর হারুন, নুরুন্নবী মজুমদার, লাকসাম পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মানিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সৈকত, মাসুদুল আলম বাচ্চু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সারোয়ার মোর্শেদ নান্নু, মনোহরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, ৫নং ঝলম (দক্ষিণ) ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক রুবেল, ছাত্রনেতা নুরুল ইসলাম নুরু প্রমুখ।