মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দরগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলীনূর বকস রতনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৯ আগষ্ট ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দরগ্রাম এলাকা থেকে আলীনুর বক্স রতন কে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাল্লাউদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আলীনূর বকস রতন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য,সাবেক সহ-সভাপতি ও দরগ্রাম ইউনিয়নর পারিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম এলাহী বক্সের ছেলে।
পুলিশ জানান, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ৭ সেপ্টেম্বর উপজেলা ছাত্রদল নেতা মো: শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিনুল ইসলাম জানান, স্কুলে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহার ভুক্ত ২ নম্বর আসামী রতন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক সহ-সভাপতি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।