সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী

আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের শূন্য আসনের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অনন্ত কুমার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুর হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সাপ্টিবাড়ী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৫১। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫৩৫ এবং মহিলা ভোটার ৯ হাজার ৭৩০।

সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের শূন্য আসনের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরা হলেন, অনন্ত কুমার (নৌকা), আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) , এনামুল হক মাস্টার (ঘোড়া), আসাদুজ্জামান (আনারস) ও রইচ উদ্দিন ( অটোরিক্সা) 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু সাঈম ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: এমপি বদির ভাইপো একাধিক মামলার আসামি বেনাপোলে আটক

উল্লেখ্য, আদিতমারী উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ইত্তেফাক/নূহু