জেনেভা ক্যাম্পে পুলিশের পর সেনাবাহিনীর অভিযান

মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিট থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা জানান, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আজকের অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চলমান রয়েছে।

530234804_809922434715002_7255492553457505334_n

এর আগে সোমবার বিকেল ৪টার পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ও সেলিম। তারা স্থানীয় মাদক কারবারি।

530284230_809922364715009_4383959380260143711_n

পুলিশের অভিযান শেষে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার জানান, মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

530248952_809922558048323_5605250870975799210_n

জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত বৃহস্পতিবার থেকে সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিষ্ফোরণ ঘটছে। আজ দুপুরে মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে শাহ আলম নামে ২০ বছরের এক তরুণ প্রাণ হারান। এ ঘটনায়রমে যৌথ অভিযান চালানো হবে।