ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন (২২) ও বিপুল হোসেন (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত বিপুল হোসেন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুল বারীর ছেলে এবং শামীম হোসেন মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাগানপাড়ার মজ্জেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাঠে কাজ করছিলেন দুই যুবক। দুপুর ৩টার দিকে হঠাৎ করেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুই যুবকের ওপর বজ্রপাতের ঘটনা ঘটনে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর খবর পেয়েছি।