নরসিংদীর রায়পুরায় দুটি ইউনিয়নে উপ-নির্বাচনে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ডৌকারচর ইউনিয়নে ২জন ও রাধানগর ইউনিয়নে ৮জন মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলার ডৌকারচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ ফরাজী (টেলিফোন) ২,৬৭৩ ভোট পেয়ে বেসররিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সোহেল পারভেজ (নৌকা) পেয়েছেন ২,৪৪০ ভোট।
রাধানগর ইউনিয়নে খোরশেদ আলম তপন (চশমা) ২,৭৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের শেফায়েত উল্লাহ শিশু (নৌকা) ২,৩৫০ ভোট।
ইত্তেফাক/কেআই