নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি ৫ হাজার দুইশত ৭০ ভোট পান। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৭ শত ৫৬।
বৃহষ্পতিবার রাতে ডোমার উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার আব্দুর রহিম বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে একই দিনে ওই ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডে (৪, ৫, ৬) জোৎসনা রানী ৩ হাজার ৫ শত চব্বিশ ভোট পেয়ে সংরক্ষিত নারী সদস্য পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
আরও পড়ুন : আত্মবিশ্বাস ফেরানোর সিরিজ আজ শুরু
প্রসঙ্গত, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য দিপালী রানী পদত্যাগ করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় পদ দুটো শুন্য হয়।
ইত্তেফাক/কেআই