লর্ডসে ১৮১ রানের লিড পেল ইংল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ফলে দ্বিতীয় দিনের খেলা শেষে ১৮১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৭ রানে অলআউট হয়  আয়াল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন অ্যান্ডি বালবিরনি। ৬৯ বলে ১০টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজিয়ে ওলে স্টোনের বলে বোল্ড হন তিনি। এছাড়া পল স্টারলিং করেন ৩৬। ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড, স্টোন ও স্যাম কারেন ৩টি করে উইকেট পান। ফলে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় আয়ারল্যান্ড।

আরো পড়ুন : মেসুত ওজিল ও কোলাসিনাকের উপর সন্ত্রাসী হামলা

আইরিশদের বিপক্ষে একমাত্র এই টেস্টের দ্বিতীয় দিনের শুরুটাও ভালো ছিল না ইংল্যান্ডের। দলীয় ২৬ রানে মাত্র ৬ রান করে ফিরে যান জো বার্নস। তারপর জেসন রয় ও নাইটওয়াচম্যান লিচের ব্যাটে প্রতিরোধে গড়ে স্বাগতিকরা।  ব্যক্তিগত ৭২ রানে রয়কে বিদায় দিয়ে ১৪৫ রানের দারুণ এই জুটি ভেঙে দেন আইরিশ বোলার থম্পসন। এরপর লিচও ফিরে গেছেন ৯২ রানে।  নাইটওয়াচম্যান হয়ে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন জ্যাক লিচ।  এরপর জো ড্যানলি ৩১, জনি বেয়ারস্টো ০, মঈন আলী ৯, ক্রিস ওকস ১৩, ও স্যাম কুরান ৩৭ রানে করে আউট হয়েছেন। ক্রিস ব্রড ২১ ও ওলি স্টোন কোনো রান না করে অপরাজিত রয়েছেন।

 

 

ইত্তেফাক/ইউবি