মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালুর জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির মাধ্যমে বিকাশের দেশজুড়ে এজেন্ট, ডিলার ও ডিস্ট্রিবিউটররা মার্কেন্টাইল ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অনলাইন ব্যাংকিং ও কার্ড সেবার মাধ্যমে সার্বক্ষণিক স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন; এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অব এমআইএস ডিভিশন আবু ইউসুফ মো. আবদুল্লাহ হারুন, হেড অব উত্তরা ব্রাঞ্চ মুহাম্মদ আমীর হোসেন সরকার, হেড অব গুলশান ব্রাঞ্চ ফরিদ আহমেদ, সিটিও মোহাম্মদ মাহমুদ হাসান, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও এবং বিকাশ লিমিটেডের সিএফও মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর ও সিসিও আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।