রাজধানীর হাজারীবাগে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে বিদ্যুৎস্পর্শে রায়হান (৩২) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় গাড়ি সার্ভিসিং করার সময় এ ঘটনা ঘটে।

হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় গাড়ি সার্ভিসিং করার সময় এ ঘটনা ঘটে। নিহত রায়হানের বাড়ি মাদারীপুর জেলায়।

আরও পড়ুন: মধ্যাঞ্চল ছাড়া বন্যা পরিস্থিতি ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করছিলেন রায়হান। এসময় বিদ্যুৎস্পর্শে আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী এএসআই আবদুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম