টাঙ্গাইলে ছেলেধরা গুজবে নয়জন গণপিটুনির স্বীকার হয়েছে। এরমধ্যে ভুঞাপুরে ভ্যানচালক মিনু ও এক প্রতিবন্ধী নারীসহ তিনজন রয়েছে। গণপিটুনি ও গুজবরোধে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীর হাজারীবাগে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
শুক্রবার সকালে ভুঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীলগ নেতারা।
ইত্তেফাক/এমআরএম