শুরুর বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা

২১ মাস পর দলে ফিরেই শুভ সূচনা করলেন শফিউল ইসলাম। বিপদজনক আভিশকা ফার্নান্দোকে সাজঘরে ফেরান তিনি। মাশরাফি-সাকিববিহীন ম্যাচে বাংলাদেশের শুরুর সাফল্য এটি। 

শ্রীলঙ্কান ওপেনার ফার্নান্দোর ক্যাচটি ধরেন সৌম্য সরকার। ১৩ বলে ৭ রান করে ফিরেন তিনি। দলীয় ১০ রানের মাথায় উইকেটটির পতন হয়।

প্রথম উইকেটের পর ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন দিমুথ করুনারত্নে ও কুসল পেরেরা। এই দুজনের ব্যাটিংয়ের উপর ভর করে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৮০ রান। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলা শুরু হয়। 

ইত্তেফাক/জেডএইচ