আমি এমনভাবে জিততে চাইনি: আলকারাজ

সিনসিনাটি ওপেনের পুরুষ এককের ফাইনালে সোমবার রাতে কোর্টে নেমেছিল সময়ের অন্যতম দুই তারকা ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। বতর্মানে টেনিসে পুরুষদের র‍্যাংকিংয়ে এক নম্বরে আছেন সিনার এবং দুই নম্বরে আছেন আলকারাজ। সময়ের অন্যতম দুই তারকা নিয়েই দর্শকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। বাঘে-সিংহের লড়াই বলে কথা! এক মাস আগে ফেঞ্চ ওপেনে পাঁচ ঘণ্টা ২৯ মিনিটের লড়াই শেষে শিরোপা জিতেছিল আলকারাজ। সিনসিনাটি ওপেনের এমনই এক ইতিহাস গড়ার ম্যাচের সাক্ষী হতে চেয়েছিলেন অনেকে। 

তবে সোমবার রাতে প্রথম সেটের পর সবাইকে অবাক করে দিয়ে শিরোপা জয়ের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ইতালিয়ান সিনার। তাতে প্রথমবারের মতো সিনসিনাটি শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা আলকারাজ। তবে খেলা শেষে স্প্যানিশ কিংবদন্তি আলকারাজ বলেন, 'আমি এমনভাবে শিরোপা জিততে চাইনি।'

কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বিশ্বের এক নম্বর তারকা। শিরোপার লড়াইয়ে কোর্টে নামার আগেও অস্বস্তিতে ভুগছিলেন সিনার। অসুস্থ শরীর নিয়ে ৩১ ডিগ্রি তাপমাত্রা এবং ৫৭ শতাংশ আর্দ্রতায় খেলা কষ্টকর হয়ে পড়েছিল ইতালিয়ান তারকার জন্য। কোনো মতে, প্রথম সেট শেষ করলেও এরপর খেলার মতো অবস্থায় ছিলেন না সিনার। 

প্রথম সেটে আলকারাজের কাছে হেরেছিল ৫-০ ব্যবধানে। তাতে তিনি বুঝে গিয়েছিলেন, অসুস্থ শরীর নিয়ে বেশি দূর আগাতে পারবেন না তিনি। বসে পড়েন বেঞ্চে। এমন অবস্থা থেকে দৌড়ে সিনারের কাছে এসেছিলেন আলকারাজ। কারণ জিজ্ঞেস করলে সিনার বলেন, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছেন তিনি, তবে ভক্তদের কথা চিন্তা করে ফাইনালে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তখন আলকারাজের সিনারের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেন। বলেন, 'কোনো চিন্তা করবেন না।'

শিরোপার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর সিনার বলেন, 'গতকাল থেকে আমার অবস্থা ভালো ছিল না। আমি ভেবেছিলাম রাতের বেলায় আমার উন্নতি হবে। তবে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে। আমি চেষ্টা করেছিলাম, অন্তত একটি ছোট ম্যাচ খেলার জন্য। কিন্তু আমি আর বেশি কিছু সামলাতে পারিনি।' 

এমন অবস্থায় ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন সিনার। তিনি বলেন, 'আপনাদের সবার জন্য আমি খুবই দুঃখিত। আমি জানি আপনাদের মধ্যে অনেকে কাজ বাদ দিয়ে অথবা অন্যকিছু বাদ দিয়ে এখানে এসেছেন। তাই আমি খুবই দুঃখিত।'

যদিও আলকারাজ বিশ্বাস করেন সিনার আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো সিনসিনাটি ওপেনের ফাইনাল খেলেছিলেন আলকারাজ। তবে সেবার নোভাক জোকোভিচের কাছে হেরে শিরোপা ছোঁয়া হয়নি এই স্প্যানিশ তারকার। যদিও ম্যাচটিকে তিন সেটের সর্বকালের সেরা ম্যাচ বলে আখ্যা দিয়েছিলেন অনেকে। 

সেবার দীর্ঘ লড়াইয়ের পরও শিরোপা জিততে পারেননি আলকারাজ। অথচ এবার প্রথম সেট শেষে শিরোপা হাতে তুলেছেন তিনি। এই নিয়ে আলকারাজ বলেন, 'যেমন আপনি বলেছেন জ্যানিক। তবে আমি এভাবে শিরোপা জিততে চাইনি। আমাকে শুধু দুঃখ প্রকাশ করতে হবে। আমি উপলব্ধি করতে পারি, আপনি এখন কেমন অনুভব করছেন। আমি এমন কিছু বলবো না, যা আপনি ইতিমধ্যেই না, তবে আমি অনেকবার বলেছি আপনি সত্যিই একজন চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত যে এই পরিস্থিতি থেকে আপনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। আপনি সব সময় তা করেন-যা সত্যিকারের চ্যাম্পিয়নরা করে। আমি দুঃখিত, তবে বিশ্বাস করি আপনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন।'

নারী এককের শিরোপা জিতেছেন সুয়াটেক

অন্যদিকে সোমবার রাতে নারী এককের ফাইনাল কোর্টে নেমেছিলেন ইগা সুয়াটেক এবং জেসমিন পাওলিনি। দুই সেটের খেলায় ৭-৫, ৬-৪ ব্যবধানে ইতালিয়ান জেসমিন পাওলিনিওকে হারিয়ে নারী বিশ্ব টেনিস র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা সুয়াটেক। যা পোলিশ তারকা সুয়াটেকের প্রথম সিনসিনাটিও ওপেনের শিরোপা। 

যদিও প্রথম সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলেন সিনসিনাটি ওপেনের নারী এককের দুইবারের চ্যাম্পিয়ন পাওলিনি। তবে শেষ পর্যন্ত শিরোপা জয় করে কোর্ট ছেড়েছেন সুয়াটেক।