এক দশকে ড্রোনের বাজার হবে ১৪৩০ কোটি ডলার

এক দশকের মধ্যে বেসামরিক ড্রোনের বাজারের মূল্য বর্তমানের চেয়ে তিনগুণ বেড়ে ১ হাজার ৪৩০ কোটি ডলারে দাঁড়াবে বলে অ্যারোস্পেস বিশ্লেষণ প্রতিষ্ঠান টিল গ্রুপের গবেষণায় উঠে এসেছে। এ বাজারে আধিপত্য ধরে রাখবে চীনা প্রতিষ্ঠানগুলো। জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক করা হলেও এর বাজার দ্রুত বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছর বেসামরিক ড্রোন বাজারের মূল্য প্রায় ৪৯০ কোটি ডলার।

—নাঈমা সুলতানা