ফাউন্ডার'স কমিটিউনিটি ক্লাব লিমিটেড এর নব নির্বাচিত প্রেসিডেন্ট হলেন ডেমোট্রান্স ও ক্ষেত খামার এর প্রতিষ্ঠাতা নুর ইসলাম বাবু। সম্প্রতি বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে ‘ফাউন্ডারস’ কমিউনিটি ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আয়োজন করা হয় “আইডিয়ান কনসাল্টিং প্রেজেন্ট ফাউন্ডারস নাইট ৩.০”— জমকালো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আয়োজিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা - এজিএম। এজিএম এ নতুন কার্যনির্বাহী পরিষদের ঘোষনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। যেখানে বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাবের উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নতুনভাবে গঠিত এক্সিকিউটিভ কমিটি (ইসি) ঘোষণা। এতে ক্লাবের নতুন সভাপতি হিসেবে নুর ইসলাম বাবু নির্বাচিত হোন ও জেনারেল সেক্রেটারি হিসেবে জাকের জাহান শুভ্র পুনঃনির্বাচিত হোন। এছাড়া ইসি কমিটির অন্য সদস্যরা হলেন- বিপ্লব চন্দ্র বিশ্বাস, মোহাম্মাদ রেজোয়ানুল খান, সাইফুল সাকিব সরকার, মো আব্দুল মালেক, ইমরান হোসেন, আবির আহমেদ খান, জি এম ফারুখ হোসেন। পাশাপাশি অন্যান্য নেতৃত্বস্থানীয় সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেয়া হয়।
ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট নুর ইসলাম বাবু বলেন, “নতুন কমিটির নেতৃত্বে আমাদের ক্লাব আরও শক্তিশালী হবে এবং নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন করবে। এই ফাউন্ডার'স নাইটে আমি ক্লাবের সকল সদস্যদের এবং বিগত ইসি কমিটিকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে স্পন্সর, সদস্য এবং শুভানুধ্যায়ীদের শুভকামনা ও সম্মাননা দেয়া হয়। তাসনিম আনিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ফাউন্ডার'স নাইটে ক্লাবের সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত ছিলেন।