তুরস্কের ইস্তাম্বুলের একটি হোটেল কক্ষ থেকে নেদারল্যান্ডসের দুই কিশোরের লাশ পাওয়া গেছে। তাদের অসুস্থ বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছে, রেস্তোরাঁয় খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন।
শনিবার (২৩ আগস্ট) তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, খবর পেয়ে ইস্তাম্বুলের ব্লু মসজিদ এবং গ্র্যান্ড বাজারের কাছে ফাতিহ জেলার পুলিশ এবং চিকিৎসকরা হোটেলে যান। কিন্তু তারা পৌঁছানোর আগেই ১৫ এবং ১৭ বছর বয়সী এই দুই ছেলের মৃত্যু হয়।
গণমাধ্যমগুলো আরও জানায়, বাবা আর দুই ছেলে তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন। ৫৭ বছর বয়সী বাবা সন্ধ্যায় হোটেলরুমের দরজার কাছে ফিরে ছেলেদের ডাকেন, কিন্তু সাড়া মেলে না। এরপর হোটেলের একজন কর্মচারী সাহায্য চেয়ে ওই বাবার কান্না শুনতে পান।
কিরদাগ বলেন, 'আমি যখন দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকি, তখন দুই ছেলের একজন বিছানায়, অন্যজন মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। প্যারামেডিকরা যখন পৌঁছায়, তার আগেই দুই কিশোর মারা যায়।
স্থানীয় এনটিভির খবরে বলা হয়েছে, ইস্তাম্বুলের পুলিশ এ ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।