রাকসু মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বৃদ্ধি, পেছাতে পারে নির্বাচন, প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র উত্তোলন ও জমার সময় ৫ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। ফলে নির্বাচনের তারিখও পেছানো হতে পারে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলাম।

এদিকে এমন সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট দাবি করে বিক্ষোভ করেছেন ইসলামী ছাত্রশিবির, সাবেক সমন্বয়ক ও মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) মনোনয়ন বিতরণের শেষ দিন বিকেল পৌনে পাঁচটার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মনোনয়ন বিতরণের তারিখ পিছানোর ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও তা পাঁচদিন বাড়ানো হয়েছে। ফলে ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন শিক্ষার্থীরা। আগামী পূজার ছুটির আগেই আমরা নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করব।’

এছাড়াও নির্বাচন ঘিরে কয়েকটি পরিবর্তন আসছে। সেগুলো হলো- ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা। প্রত্যেক প্রার্থীকে ডোপ টেস্ট করাতে হবে। এই টাকা কমিশন বহন করবে।

এদিকে, মনোনয়ন সংগ্রহ ও ভোটের তারিখ বাড়ানোর ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও রাবি শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকার ৫ টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে থেকে তারা বিক্ষোভ শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এ বিষয়ে এজিএস পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ‘কোনো অযৌক্তিক কারণ দেখিয়ে রাকসু নির্বাচন পেছানো যায় না। তিন দিন আগে মনোনয়ন তোলার তারিখ পিছানো হয়েছিল, আজও আবার তা করা হলো। এর সঠিক জবাব না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’

এ সময় রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, আজকে মননয়নের শেষ দিন ছিল। কিন্তু এই শিডিউল বারবার করে পরিবর্তন করা হচ্ছে। আগে যে তফসিল দেওয়া হয়েছিল সেটা দুইবার পরিবর্তন করা হয়েছে। এভাবে তারিখ পরিবর্তন হতে থাকলে ১৫ তারিখ নির্বাচন হবে কিনা আমরা অনিশ্চিত