১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার বন্যার্তদের পাশে রয়েছে এবং সব সময় থাকব।যতদিন প্রয়োজন তত দিন সরকার বানভাসি মানুষদের পাশে থেকে সহযোগীতা দিবে। বানভাসি মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রযেছে। ত্রাণের অভাবে কোনো বানবাসি কষ্ট পাবেন না।
তিনি বলেন, ঢাকায় বসে যারা বড় বড় কথা বলেন তারা এখনও বানভাসিদের সহযোগীতায় এগিয়ে আসেনি। তিনি দলীয় নেতাকর্মীদের বানভাসিদের পাশে থেকে তাদের সহযোগীতা করার কথা বলেন। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে-মানুষে সহমর্মিতা রাখুন: তথ্যমন্ত্রী
আজ শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ কতৃক নির্মিত স্বল্প উচ্চতর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে একথা বলেন।এ সময় তার সঙ্গে ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক চেয়ারম্যান বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী শরিফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
ইত্তেফাক/কেকে