সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজারের উখিয়ার মনখালীর সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত স্থানীয়রা উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে। পুরো এলাকায় চলছে শোকের মাতম।

নিখোঁজরা হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের পুত্র হাবিবুল আবছার (১৭) ও একই গ্রামের নাজির হোছন এর পুত্র মোহাম্মদ সায়েম(১৮)।শুক্রবার (২৯ আগস্ট)সকালে উখিয়ার উপকূলীয় মনখালী সাগরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালে উখিয়ার উপকূলী মনখালী সাগরে ৬ জন মাছ ধরতে যাই। এসময় দুইজন পানিতে ভেসে যায়। বাকী চারজন নিরাপদে ফিরে আসেন।

স্থানীয়রা বলেছেন দুইজনকে খোঁজতে গ্রামবাসীরা পয়েন্টে খোঁজাখুঁজি করছে। এখন পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেছেন সাগরে মাছ ধরতে গিয়ে দুইজন নিখোঁজ হয়েছে বলে শুনেছি।

উখিয়া থানার নবাগত ওসি জিয়া উদ্দিন বলেন সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি।