বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের তিন দফা দাবি

একজন শিক্ষকের পরিবর্তে দুজন শিক্ষক বদলি কার্যকর করা, একই সফটওয়ারের মাধ্যমে সমস্কেলে বদলি কার্যকর করা ও নারী শিক্ষকদের স্বামীর কর্মস্থলে বদলি কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। 

শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

পরিষদের সভাপতি মো. সরোয়ার বলেন, তিনি এনটিআরসি’র মাধ্যমে ২০২২ সালে মেধার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত একজন ইংরেজি বিষয়ের প্রভাষক। তাকে নিযে গণমাধ্যরেম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। যা আদৌ সত্য নয়। 

তিনি বলেন, শূন্য বদলি নীতিমালা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই নীতিমালা অনুসারে সেপ্টেম্বর মাসে শূন্য পদের তালিকা সংগ্রহ করা এবং ১২.২ ধারা অনুসারে যথাসময়ে বদলি কার্যকর করা। এর ব্যতয় ঘটলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই নীতিমালা একটু সংশোধন প্রয়োজন বলে তিনি মনে করেন। এসময় বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।