টেকনাফে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন শীর্ষ  সন্ত্রাসী আটক।

রোববার (৩১ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩১ আগস্ট রবিবার দুপুর দেড়টার দিকে

কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ রাজারছড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৯ টি দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবাসহ একজন শীর্ষ  সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ আলামত ও আটক ব্যক্তি৷ বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।