ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম ফিরোজ কবীর স্বাধীন (২৫)। তিনি ঢাবির ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফিরোজের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে কয়েদিন আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ফিরোজ কবির। বৃহস্পতিবার হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) থেকে তাকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। শুক্রবার রাতের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ডেঙ্গুর ঝুঁকি অক্টোবর পর্যন্ত
ঠাকুরগাঁওয়ের ছেলে ফিরোজ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সর্বশেষ থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ নম্বর কক্ষে। মাস্টার্স পরীক্ষার ফল প্রত্যাশী ছিলেন তিনি।
ইত্তেফাক/কেকে