খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৫২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নদীর তীরে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেঁতুলতলা এলাকার কাজীবাছা নদীর তীরে একজন পুরুষের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা বটিয়াঘাটা থানায় খবর দেন। পরে সেখান থেকে আমাদের জানানো হলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।”
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে মরদেহের ছবি পাঠানো হয়েছে। এছাড়া পরিচয় নিশ্চিত করতে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিম কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।