গোবিন্দগঞ্জে বাস চাপায় এক নারী নিহত, ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

এ ঘটনার প্রতিবাদে ও দুর্ঘটনাস্থলে দ্রæত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে প্রায় ৩ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

সোমবার বিকাল ৩ দিকে উপজেলার পান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত মরিয়ম বেগম পান্তাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, বিকাল ৩টার দিকে ওই এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস চাপায় মরিয়ম বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে বাসটি গোবিন্দগঞ্জ শহরের চৌমাথায় যানজটে আটকা পড়লে বাসের চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এবং বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে। পরে এলাকাবাসী ওই এলাকায় (পান্তাপাড়া) মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ৩ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এবং তারা ওই এলাকায় দ্রæত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।  

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন অভিযোগ করে জানান, পান্থাপাড়া এলাকায় প্রতিদিন শতশত শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও পথচারীকে মহাসড়ক পার হতে হয়। সড়ক পারাপারের সময় প্রায় এই এলাকায় দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দ্রুত এ স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে পথচারীরা নিরাপদে পার হতে পারবেন এবং দুর্ঘটনা রোধ হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, দুর্ঘটনাস্থলে যাতে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেন। এ জন্য সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।