ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এম কামাল উদ্দীন জসীম। এর আগে তিনি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে থেকে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ক্যামেলকো, অপারেশনস ও ডেভেলপমেন্ট উইং-এর প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ড. জসীম ১৯৯২ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ঢাকা ইস্ট জোনপ্রধান, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনসহ বিভিন্ন বিভাগ এবং শাখার প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ অবজারভার এবং দৈনিক আজকের কাগজ-এ সাংবাদিক হিসেবে কাজ করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএস) থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. জসীম বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ অর্থনীতি সমিতিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সদস্য।
পেশাগত কারণে তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, চীন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ অন্তত ২০টির বেশি দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।