কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাসের চাপায় আয়নাল হক (৩৮) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় উপজেলার ব্রাক মোড়ের ব্রিজেই এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
এলাকাবাসী ও নিহতের চাচা আমির হোসেন জানান, আয়নাল হক উপজেলা পরিষদ গেট সংলগ্ন একটি দোকানে চা বিক্রি করেন। তিনি প্রতিদিন সকালে হাটতে বের হন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে হাটতে বের হলে ঢাকা থেকে কুড়িগ্রাম হয়ে ফুলবাড়ী গামী খাজা পরিবহনের একটি বাস উপজেলার ব্রাক মোড়ের ব্রিজেই আয়নালকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আয়নাল হককে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুর নেওয়ার পথে মারা যান আয়নাল হক।
আরও পড়ুন: শেরপুরে খামারিকে হত্যা করে তিনটি গরু লুট
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআরএম