টাঙ্গাইলের কালিহাতীতে গলায় ফাঁস দিয়ে রীনা আক্তার ( ২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে। রীনা আক্তার ওই গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে এবং ভূঞাপুর সরকারি ইব্রাহীম খাঁ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল চা বিক্রেতার
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আরল মামুন জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি। এক প্রবাসী বাংলাদেশির সাথে তার বিয়ের কথা চলছিল। বাবা-মার সাথে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম