জাতির পিতার সমাধিতে শ্যামল খানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান।

শুক্রবার (২৬ জুলাই) টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। 

দোয়া পরিচালনা করেন স্থানীয় ইমাম। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, রাষ্ট্র পরিচালনায় সফলতা ও তার পরিবারের সকলের মঙ্গল কামনা করা হয়।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

এতে আরও অংশগ্রহণ করেন, মুক্তিযোদ্ধা এস.এম. নুরুজ্জামান,  মুক্তিযোদ্ধা লুৎফর রহমান রাজা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শেখ মিজানুর রহমান লিটন, ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামী নেতা তারেক খান রিপন, মোহাম্মদ সাহু, শৈবাল হাসান খান প্রমুখ। 

ইত্তেফাক/অনি