স্বপ্নের ম্যাচে দ্বিতীয ইনিংসে তাসের ঘরের মতো ধসে পড়ল আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। লর্ডসে সিরিজের একমাত্র ম্যাচে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৮২ রানের সহজ লক্ষ্য ছিল আইরিশদের সামনে। তবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সেই সুবাদে ইংল্যান্ড জয় পায় ১৪৩ রানে।
আইরিশদের পুরো ইনিংস ধসিয়ে দেন ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। ওকস ১৭ রান খরচায় ছয়টি এবং ব্রড ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। আইরিশ ব্যাটসম্যানদের মধ্যে জেমস ম্যাককুলাম (১১) ছাড়া দ্বিতীয় ইনিংসে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
আরও পড়ুন : বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মতো: ওবায়দুল কাদের
এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয়। জবাবে আয়ারল্যান্ড করে ২০৭ রান। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান করে ইংল্যান্ড তাই আইরিশদের সামনে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। জবাবে আয়ারল্যান্ড করে ৩৮ রান। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন পাঁচ ইনিংসের একটি। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫৫ সালে নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হয়েছিল।
ইংল্যান্ড ১৯০৭ সালের পর প্রথম ইনিংসে একশ রানের নীচে অলআউট হয়েও ম্যাচ জিতেছে। তাছাড়া এই ম্যাচে দু’দলই একবার এক সেশনের কম খেলেই অলআউট হয়েছে।
ইত্তেফাক/কেআই