বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গণি চৌধুরী আর নেই

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গণি চৌধুরী আজ বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এদিকে, মোহাম্মদ গণি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।