নাসিরনগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে নাসিরনগর থানার ওসি মো.আজহারুল ইসলাম। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর জমিদার বাড়ির পুকুরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব (বহিস্কৃত) শাহ আলম পাঠান। ওই মামলার ৩১নং আসামি হলেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া।

ওসি মো. আজহারুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।