ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দেন। তিনি জানান, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখনো ‘ইতিবাচক ও ভবিষ্যৎমুখী’।
মোদি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মন্তব্য ও আবেগ তিনি কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেছেন এবং তার জবাবে একই আন্তরিকতা প্রকাশ করেন।
Deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessment of our ties.
— Narendra Modi (@narendramodi) September 6, 2025
India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump @POTUS https://t.co/4hLo9wBpeF
এই মন্তব্য এমন এক সময় এল, যখন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোকে ইউক্রেন হামলায় পরোক্ষ সহায়তা করছে।
এদিকে, মোদির সাত বছর পর চীন সফর এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগদান দুই এশীয় দেশের সম্পর্কে নতুন উষ্ণতার ইঙ্গিত দিয়েছে।
মোদির চীন সফর ও পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ট্রাম্পকে কিছুটা বিরক্ত করেছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ, তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি আনার চেষ্টা করে "নোবেল পাওয়ার মতো কূটনীতি" বলছেন, কিন্তু ভারত কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে।