ট্রাফিক সিগন্যাল
বিদেশে
সবুজ বাতি :এবার চলুন।
হলুদ বাতি :পরবর্তী সংকেতের জন্য লক্ষ্য করুন।
লাল বাতি :থামুন।
আমাদের দেশে
সবুজ বাতি :এবার চলুন।
হলুদ বাতি :চলতে থাকেন।
লাল বাতি :তাকাইয়া দেখেন কী? দেন, জোরসে টান।
০০০০০০০
জেব্রা ক্রসিং
বিদেশে :নিশ্চিন্তে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করুন।
দেশে :নিশ্চিন্তে পরপারের রাস্তার জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করুন।
০০০০০০০০০০
হর্ন বাজানো
বিদেশে :চলতি পথে হর্ন বাজানো মানে বেকুব, ননসেন্সের লক্ষণ।
দেশে :চলতি পথে হর্ন না বাজানো মানে বেকুব, ননসেন্সের লক্ষণ।
০০০০০০০০
বাচ্চাদের ডাস্টবিনের ব্যবহার শেখানো
বিদেশে :উঁহু, ময়লা যেখানে সেখানে ফেলতে হয় না। যাও ডাস্টবিনে ফেলে এসো।
দেশে :উঁহু, ডাস্টবিনের কাছে যেতে হয় না, ওখানে ময়লা। যাও, জানালা দিয়ে ফেলে এসো।