v ক্রিকেটে রান আউট হবার পর বলতে হবে আমি সরল মনে আমার পার্টনারের সাথে যুক্তি করতে গিয়েছি, রান নিতে যাইনি। সাথে সাথে আম্পায়ার নট আউট দিয়ে দেবে।
v নিজের বউ থাকার পরেও আরো মেয়েদের সাথে সম্পর্ক করে শুধু বউকে বললেই হবে যে সরল মনে ওদের সাথে বন্ধুত্ব করেছি। আর কিছু মনের মধ্যে নেই, বউ ক্ষমা করে দেবে।
v মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে শুধু বললেই হবে সরল মনে চিনির শরবত খেয়েছিলাম, খেয়ে দেখি মদ! সবাই ক্ষমা করে দেবে।
v কাউকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বললেই হবে যে সরল মনে একটা মশা মারতে গিয়েছিলাম, কেউ কিছুই বলবে না।
v কারো পকেট থেকে কিছু টাকা নিয়ে দৌড় দিয়ে ধরা খেলে বলতে হবে সরল মনে আপনার আর আমার জন্য নাস্তা আনতে যাচ্ছিলাম। কিচ্ছু মনে করবে না, আপনাকে ছেড়ে দেবে!
v ক্লাস চলাকালীন পালাতে গিয়ে ধরা খেলে, স্যারকে বললেই হবে যে, সরল মনে বাথরুমে যাচ্ছিলাম। কিছুই বলবে না আর।
v প্রেমিকার সাথে প্রেম করতে গিয়ে তার বাবার কাছে ধরা খেলে বলতে হবে সরল মনে আপনার মেয়েকে স্যারের নোটস দিতে এসেছিলাম, আপনাকে ছেড়ে দেবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।