মশার সাথে মিল!

মশা-প্রেমিক/প্রেমিকা :যতই দূরে সরাতে চাও, ততই কাছে আসতে চায়। মরার আগ পর্যন্ত লড়ে যায়।

মশা-শিল্পী :শিল্পী গান গায়, মশাও গান গায়। শিল্পী বিভিন্ন সুরে গায় আর মশা একই সুরে গায়।

মশা-বউ :মশা কানের কাছে গুনগুন করে আর বউ কানের কাছে ঘ্যানঘ্যান করে।

মশা-নার্স :হাসপাতালে নার্স আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও আপনার খেয়াল রাখে, মশাও আমরা ঘুমিয়ে যাওয়ার পরে খেয়াল রাখে।

মশা-সি আইডি :অপরাধী যেখানেই থাকুক সিআইডি খুঁজে বের করে, আমরা যেখানেই থাকি মশা আমাদের বের করে নেয়।

মশা-গরু :গরু লাল রং দেখলে পিছে পিছে দৌড়ায় আর মশা কালো রং দেখলে পিছে পিছে দৌড়ায়।

মশা-বাচ্চাকাচ্চা :বাচ্চাকাচ্চারা সন্ধ্যা হলেই খেলা শেষ করে ঘরে আসে আর মশারাও সন্ধ্যা হলেই কামরাতে ঘরে আসে।

মশা-সিরিঞ্জ :সিরিঞ্জ কাজে রক্ত নেয় আর মশা অকাজে রক্ত নেয়।

ঢাকা।