ছড়া

এ শুধু মশার দিন

বর্ষাকালে বৃষ্টি হবে

জমবে পানি চারধারে

ড্রেনগুলো সব বদ্ধ যে আজ

কে আছে তার ধার ধারে?

 

এর সুবাদে দেখতে পাবে

ডেঙ্গু মশার চার পা যে

আসবে উড়ে দলবেঁধে সব

রোগ ছড়ানোর পারপাজে!

 

মশার কয়েল, ওষুধ—এসব

তোকেই মশা ঠাওরাবে

করবে ক্ষতি—অ্যাডেই শুধু

মিষ্টি কথা আওড়াবে!

 

দিনের বেলাও থাকতে হবে

তাই মশারির অন্দরে

নইলে শেষে ভুগতে হবে

কপাল হলে মন্দ রে!

 

উত্স মশার ধ্বংস করো

বদ্ধ পানি সাফ করো

ব্যর্থ হলে ডেঙ্গু মশার

পা ধরে কও—‘মাপ করো’!