ছাত্রদলের জেসানকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার স্বতন্ত্র প্রার্থী অনিদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা-সাদী-জাহেদ) প্যানেলের প্রার্থী অনিদ হাসান।

একইসঙ্গে তিনি ওই পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি তার এক ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি মুক্ত, অবাধ ও প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাস বিনির্মাণের বৃহত্তর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।