রামুতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের।

আটককৃতরা হলেন- রামু দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া পূর্ব কুল এলাকার ইসলাম প্রকাশ লাল মিয়া প্রকাশ লাইল্যার ছেলে আনিছুর রহমান ওরফে ডাকাত আনিছ (৩০), একই ইউনিয়নের পানের ছড়া শিয়া পাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে ডাকাত নুরুল আলম (২৮)।

ওসি আবুল খায়ের জানান, তার নির্দেশে রামু থানার এস আই  মং ছাই, এস আই মিল্টন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। তারা দুইজনই আন্তঃজেলা ডাকাত  দলের সদস্য। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে তাদের আটক করা সম্ভব হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

ইত্তেফাক/এমআই