ট্রাফিক আইন লঙ্ঘন: দুইদিনে ৩৮০৮ মামলা ডিএমপির

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এই অভিযানে গত দুইদিনে ৩৮০৮ টি মামলা দায়ের হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৯ গাড়ি ডাম্পিং , ৪০টি গাড়ি রেকার ও ২,৪৮৫ টি মামলা করেছে।

অন্যদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ২০২ গাড়ি ডাম্পিং, ১০২ টি গাড়ি রেকার ও ১,৩২৩ টি মামলা করেছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।