হান্নান মাসউদের বাগদত্তা জেদনী বাগছাস নেত্রী

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। তার বাগদান সম্পন্ন হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে পাত্রী জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এ বাগদান সম্পন্ন হয়।

বিষয়টি তারা দুইজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন।

হান্নান মাসউদের বাগদত্তা জেদনী বাগছাস নেত্রী

জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।

এদিকে হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।