প্রীতি জিনতার মার্কিন স্বামী জেনে গুডএনাফকে নিয়ে খুব বেশি চর্চা হয় না বললেই চলে। বলা যায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশি কথা বলতে পছন্দ করেন না প্রীতি। নিজের লাভ-লাইফ নিয়ে এতটাই চর্চিত ছিলেন প্রীতি। তাই হয়ত বিবাহিত জীবন একেবারেই আড়ালে রাখেন তিনি। তবে এবার সামনে আসলো প্রীতি ও তার শাশুড়ির সম্পর্কের কথা!
হিন্দি ছবি থেকে সিরিয়াল, সাস-বহুর তুতু ম্যায়ের কথা সকলের জানা। যদিও পরবর্তীতে সেই ধারণা অনেকটা পাল্টায় কিউকি সাঁস ভি কভি বহু থি-র দৌলতে।
তবু কোথাও যে শাশুড়ি-বৌমার অম্লমধুর সম্পর্কের কথাই সর্বজনবিদিত। আরও একবার সেই কথা মনে করালেন বলি নায়িকা।
পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, শাশুড়ির সামনে তাই নিজের সব থেকে ভাল ব্যবহার করছেন তিনি! ছবিতে প্রীতির সঙ্গে দেখা গিয়েছে তার স্বামী ও শাশুড়িকে। আর সেই ছবিতে প্রীতির এই ক্যাপশনই যথেষ্ট। যদিও তিনি যে এটা মজা কর লিখেছেন, তা কিছু ইমোজির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
ইত্তেফাক/বিএএফ