‘ব্যাংক কম্পেয়ার বিডি ডটকম’ এর নতুন নাম ‘আমার টাকা ডটকম’

দেশের প্রথম অ্যালগরিদম ভিত্তিক অলনাইন ক্রেডিট এ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম ‘ব্যাংককম্পেয়ারবিডি.কম’ (BankcompareBd.com)-এর পরিবর্তিত নতুন নাম হলো ‘আমারটাকা.কম’ (Aamartaka.com)। সম্প্রতি নিজস্ব প্রতিষ্ঠানে আয়োজিত একটি অনুষ্ঠানে কোম্পানির সিইও মারুফ তৌফিক এই ঘোষণা দেন।

ওয়েবসাইটটির মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন ব্যাংকিং পণ্যের মাঝে তুলনা করতে পারে। জীবনকে সহজ করুন-এই উদ্দেশ্যে ২০১৭ সালে দেশে তাদের যাত্রা শুরু হয়।     

অনেক নতুন ফিচার বা বৈশিষ্ট্যের সংযুক্তির ফলে বর্তমানে Aamartaka.com সাধারণ মানুষ, যারা ব্যাংকের সাধারণ মৌলিক কাজ সমূহ করতে সমস্যায় পড়েন তাদের প্রতিদিনের সমস্যা সমাধানের জন্য একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটটির অত্যাধুনিক সেবা বা বৈশিষ্ট্য সুমহের মধ্যে রয়েছে ই-এ্যাপ্লিকেশন সুবিধা সমূহ, সহজে তুলনা করা, দ্রুত যোগ্যতা যাচাই ইত্যাদি যা গ্রাহকদের এক বিস্ময়কর অভিজ্ঞতা দেবে।

একটি ঘোষণায় আমারটাকা.কম এর সিইও মারুফ তৌফিক বলেন, ‘প্রতিষ্ঠানটির পরিচয় আরো সুসংগত ও যৌক্তিকভাবে প্রকাশ করতেই এর নাম পরিবর্তন ও নতুনভাবে এর লোগো-র ডিজাইন করা হয়েছে। আমরা এখন শুধুমাত্র ব্যাংকিং প্রোডাক্টস বা পণ্য তুলনার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আমরা আমাদের গ্রাহকদের সুবিধার্থে তাদের আরো অনেক অর্থনৈতিক সেবা সমূহের সুবিধাদি ভোগের সুযোগ দিচ্ছি।’

ইত্তেফাক/বিএএ