মারা গেছেন দৈনিক ইত্তেফাকের গলাচিপা সংবাদদাতা সমিত কুমার দত্ত

দৈনিক ইত্তেফাকের গলাচিপা উপজেলা সংবাদদাতা সমিত কুমার দত্ত (মলয় দত্ত) আর নেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দূরারোগ্য লিভার সিরোসিসে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সংবাদকর্মী।

সমিত কুমার দত্ত স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শনিবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালি গ্রামে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

গুণী এই সংবাদকর্মীর মৃত্যুতে সহকর্মী, পাঠক ও স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।