কুতুবদিয়ায় রাশিয়ার জাহাজ

রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে mv PERTH (মাই পারথ) জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

গত ৭ জুলাই ২০২৫ তারিখে সম্পাদিত  নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯
( প্যাকজ-০১) এর আওতায় রাশিয়া  থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে mv PERTH I (মাই পারথ) জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।