এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করলেন মডেল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হাবিব শাকীলের পরিচালনায় ‘অপছন্দের সাতদিন’ নাটকে দর্শকরা তাকে দেখতে পাবেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘স্বামী-স্ত্রীর অপছন্দের বিষয়ের মধ্যেই যে পছন্দের বিষয় রয়েছে তাই এই গল্পে বুঝানোর চেষ্টা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শাকীল ভাইয়ের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছি। শুটিংয়ের আগে তিনি আমাকে ভালোভাবে বুঝিয়েছেন আমার চরিত্রের মধ্যদিয়ে তিনি কী চান। নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।’ এদিকে তানিয়া বৃষ্টি অভিনয়ে আগের চেয়ে আরও সিরিয়াস হয়েছেন। তার অভিনীত ‘কমেডি ৪২০’, ‘রসের হাঁড়ি’ দুটি ভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। তানিয়া অভিনীত সিনেমাগুলো হলো আকরাম খানের ‘ঘাসফুল’ ও ওমর ফারুকের ‘লাভার নম্বর ওয়ান’।