সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

বাংলাদেশের উপকূলীয় এলাকায় বর্তমানে ঝোড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ অক্টোবর) সকালে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্কসংকেত নামাতে নির্দেশ দেওয়া হয়েছে।