মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা: ১ কোটি টাকারও বেশি উপহার-শিক্ষাবৃত্তি

বাংলাদেশে শিশু-কিশোরদের বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার শুরু হয়েছে। দেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়:

প্লে-৪র্থ: জুনিয়র স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা।

৫ম-৮ম: মিডল স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

৯ম-দ্বাদশ: হাইস্কুল এবং কলেজ। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

জানা যায়, গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ য ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

তিনটি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক।

জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার। মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহে মার্কস অলরাউন্ডার-এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর-মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর-সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যশোর-মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে। পরবর্তী আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিলেট, নাটোর এবং পাবনা জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারাদেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন