সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ইমন গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোড এলাকার এলিয়ান্স আইকন ভবনের ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করে। ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। 

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ইমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রয়াধীন। ব্যারিস্টার ইমন ২০১২ সালে সরকার মনোনীত জেলা পরিষদের প্রশাসক ছিলেন। ২০১৩ সালে তিনি জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে আবার তাকে প্রশাসক নিয়োগ করা হয়।