আশির দশকের অন্যতম খ্যাতিমান কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন আগামীকাল। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মিলনায়তনে (দ্বিতীয় তলায়) কবির জন্মদিন উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনিছা পারভীন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর কবি আলী ইদ্রিস, প্রফেসর কবি মঈন হুদা, কবি ও সাংবাদিক সৌরভ জাহাঙ্গীর, এবং ছড়াকার ও গবেষক স্বপন ধর।
কবি গাউসুর রহমান জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক কবি আসাদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক কথাশিল্পী মাহমুদ বাবু এবং সদস্য সচিব কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল সুধীজনকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।