শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আয়োজক কমিটি গঠন

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ‘এসজেডএমসি ডে ২০২৫’ উদযাপন উপলক্ষে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ মহসীন, সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বগুড়া জেলা বিএমএ’র আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, বিএমএ’র সদস্য সচিব ডা. এম. এ ওয়াহেদ।

যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন- ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. জিয়াউর রহমান, ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. তোজাম্মেল হক, ডা. মো. সারওয়ার হোসেন, ডা. শরিফুল ইসলাম, ডা. মুহম্মদ জহুরুল হক

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ডা. জহিরুল ইসলাম জহির।

কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন- ডা. এ কে আল মিরাজ, ডা. তাহের স্বাধীন, ডা. সগীর হোসেন, ডা. মাহবুবুর রহমান, ডা. শামসুর রহমান, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. আব্দুল মজিদ, ডা. রুনা পারভীন, ডা. নাজমুল সুমন, ডা. মহিউদ্দিন রোকন, ডা. ফারহানা ফেরদৌসী, ডা. আমিমুল এহসান সালেহ, ডা. আব্বাস উদ্দিন মাসুম, ডা. হাসান আল হুদাইবি, ডা. মো. ইউনুস আলী, ডা. রফিকুল ইসলাম, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. মীর সুফিয়ান জন, ডা. এম এম জায়েদ হোসেন চৌধুরী, ডা. ফেরদৌস আলম, ডা. ইস্রাফিল হোসেন, ডা. মো. সিরাজুল ইসলাম সোহেল, ডা. মোকাদ্দেম হোসেন প্রমুখ।

কমিটির উপকমিটিসমূহ গঠিত হয়েছে বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে—যেমন: রেজিস্ট্রেশন, অভ্যর্থনা, অর্থ, আপ্যায়ন, সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও গিফট, আবাসন, শৃঙ্খলা, স্মরণিকা, প্রচার, মিডিয়া ও গণসংযোগ।

১৯৯২ সালের ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সাবেক বগুড়া মেডিকেল কলেজ) প্রতিষ্ঠা করেন।

২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক মিলনমেলায় ‘এসজেডএমসি ডে ২০২৫’ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আংশিক কমিটি তখনই গঠিত হয়।